পায়ে হেটে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমন !!
Add caption এবারের সেন্ট মার্টিন ট্যুর প্লান এ ছিলো আমার ফ্যামিলি মেম্বার রা। সদস্য সর্বমোট ৫ জন, এর ভিতর তিন জনই প্রমিলা সদস্য। সেন্ট মার্টিন এর এবারের প্লান এর হিসাব মিলাতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছে। কারন আমার প্রথম চয়েস ছিল জ্যোৎস্না থাকবে, এমন একটা সময় হবে যখন টূরিষ্ট এর আনাগোনা একটু কম, আর লোকেশন হবে পশ্চিম বিচ। যাইহোক, সবকিছু মিলিয়ে যাত্রার দিন ধার্য করলাম মংলবার ২৩ ফেব্রুয়ারী রাত। প্রথম বাধা হিসেবেই অফিসের ছুটি, এরপর বাসের টিকিট, তারপর পছন্দের হোটেল বুকিং। আল্লাহর অশেষ রহমতে সব বাধা অতিক্রম করে যথা সময়ে যাত্রা শুরু করতে পেরেছিলাম তবে বাসের সিট পড়েছিল একটু শেষের দিকে। টেকনাফ জাহাজ ঘাটে পৌছুলাম সকাল ৮.৩০ মিনিটে, নেমেই প্রথমেইই ঢাকার রিটার্ন টিকিট কনফার্ম করলাম। আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন চেষ্টা করবেন রিটার্ন টিকিট কনফার্ম করতে, এতে টেনশন ফ্রি থাকতে পারবেন, টিকিট চাইলে সেন্ট মার্টিন নেমেও করতে পারবেন আবার টেকনাফেও পাবেন। টেকনাফ জাহাজঘাট থেকে একে একে ছেড়ে যাচ্ছে সব জাহাজ, সেন্টমার্টিন এর উদ্দেশ্যে। আমরা কেয়ারি ক্রুজ এন্ড ডাইন এর টিকি...